Current date Sep 7, 2026
খেলা

জিম্বাবুয়েকে ৬৭ রানে গুড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজ পাকিস্তানের

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচেও হারলো জিম্বাবুয়ে। আর এই ম্যাচ জিতে পাকিস্তান দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিলো।

বুলাওয়েতে আজ বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।

ব্যাটিংয়ে নেমে এতটাই নাজুক ছিল জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ যে দশে মিলে ১০০ রানও পার করতে পারেনি। অল আউট হয়েছে মাত্র ৬৭ রানে।

জিম্বাবুয়ের ইনিংসে সর্বোচ্চ রান আসে চামু চিবাবার ব্যাটে ১৬ রান। ১০ রান করে আসে মাসাকাদজা ভাইদ্বয়ের ব্যাট থেকে।

পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন ফাহিম আশরাফ। দুই উইকেট নেন জুনাইদ খান।
জিম্বাবুয়ের দেয়া ৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে পাক ওপেনার ইমাম উল হক ইনিংসের প্রথম বলেই আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে।

এরপর আর আউট হতে হয়নি কাউকে। আরেক ওপেনার ফখর জামান করেন ২৪ বলে ৪৩ আর বাবর আজম করেন ৩৪ বলে ১৯ রান।

এই দুইয়ের ব্যাটে ভর করে মাত্র ৯.৫ বলে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় পাকিস্তান।
পাঁচ উইকেট পাওয়ায় ম্যাচ সেরার পুরস্কার উঠে ফাহিম আশরাফের হাতে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...