Current date Sep 7, 2026
খেলা

জিম্বাবুয়ের নতুন কোচ লালচাঁদ রাজপুত

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্তর্বতীকালীন কোচ হলেন লালচাঁদ রাজপুত। ভারতীয় জাতীয় দলের হয়ে মাত্র দুটি টেস্ট ও চারটি একদিনের ম্যাচ খেলেছেন রাজপুত। তবে মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটে রাজপুত বরাবর বড় নাম।

আরো একটা পরিচয় রয়েছে লালচাঁদ রাজপুতের। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ম্যানেজার ছিলেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ায় ২০০৮-এ কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ জেতা ভারতীয় দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি।

২০১৬-তে আফগানিস্তানের কোচ হয়েছিলেন ভারতের এই প্রাক্তন ব্যাটসম্যান। আফগান ক্রিকেটের এই উত্থানে রাজপুতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটা সময় ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়েও ছিলেন রাজপুত।

মার্চে হিথ স্ট্রিককে কোচের পদ থেকে সরিয়ে দেয় জিম্বাবুয়ের ক্রিকেট সংস্থা। জিম্বাবুয়ে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে যোগ্যতা অর্জনই করতে পারেনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...