Current date Sep 15, 2026
বাংলাদেশ

জিসিসিনির্বাচন: যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : গাজীপুর: আগামী ২৬ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন।

এ উপলক্ষে আগামী ২৫ জুন (সোমবার) দিনগত রাত ১২টা থেকে ভোটের দিন অর্থাৎ ২৬ জুন (মঙ্গলবার) দিনগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় সব ধরনের (মহাসড়ক ব্যতীত) যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জুন দিনগত রাত ১২টা থেকে বেবিট্যাক্সি, সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ ভ্যান, বাস, ট্রাক, টেম্পু, ইজিবাইক এবং নৌপথে লঞ্চ, ইঞ্জিনবোট, স্পিডবোটসহ সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ২৪ জুন (রোববার) দিনগত রাত ১২টা থেকে ভোটগ্রহণের পরের দিন অর্থাৎ ২৭ জুন (বুধবার) সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে রিটার্নিং অফিসারের অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচন কমিশনের পর্যবেক্ষক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক টেলিযোগাযোগ ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলের ক্ষেত্রে এবং জাতীয় হাইওয়ে সমূহের উপর দিয়ে চলাচলরত যানবাহনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, ১৯৮৩ সালের মোটর ভেহিক্যালস অধ্যাদেশের (১৯৮৩ সালের ৫৫ নং অধ্যাদেশ) ৮৮ ধারার ক্ষমতা বলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষার্থে যানবাহন চলাচলের উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...