Current date Sep 7, 2026
বিশ্ব

জি-৭ সম্মেলনে ‘একঘরে’ ট্রাম্প

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির দেশ নিয়ে গঠিত জোট গ্রুপ অব সেভেন বা জি-৭ সম্মেলন। অবধারিতভাবেই যুক্তরাষ্ট্র সংগঠনটির গুরুত্বপূর্ণ সদস্য। আর সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি না অন্যদের কাছ থেকে প্রায় একঘরে হয়ে আছেন!

ক্রিমিয়া অধিগ্রহণের জন্য বহিষ্কৃত হওয়া রাশিয়াকে এই গ্রুপে আবারও অংশ নিতে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে সরাসরি এই বিরোধিতা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের যে সদস্যরা এবারের জি-৭ সম্মেলনে অংশ নিয়েছেন তাঁরা সবাই এর বিপক্ষে।

এ ছাড়া, ট্রাম্প প্রশাসনের আরোপ করা বাণিজ্য শুল্ক নিয়েও গতকাল শুক্রবারের বৈঠকে আলোচনা হয়েছে। কানাডা বলছে, ট্রাম্প আরোপিত বাণিজ্য শুল্ক ‘অবৈধ’। একইসঙ্গে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং ইরানকে একটি বিপদ হিসেবে চিহ্নিত করে ট্রাম্পকে সতর্ক করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য বিষয়ে একটি আলোচনায় অংশ নিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। প্রযুক্তিগত পর্যায়ের এই বৈঠকটি আগামী দুই সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হবে।

এমন পরিস্থিতে দুই দিনের জি সেভেন সম্মেলন শেষ হওয়ার আগেই সিঙ্গাপুরের দিকে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে আরেক সম্মেলনে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...