Current date Sep 13, 2026
বিশ্ব

জি-৭ সম্মেলন: নিরাপত্তা ঝুঁকিতে ১০ হাজার কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটি

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: কুইবেক প্রভিন্সিয়াল পার্লামেন্ট এবং তার আশে পাশে অবস্থিত সরকারি দফতরে কর্মরত ১০ হাজার কর্মকর্তা কর্মচারীকে বৃহস্পতি ও শুক্রবার ছুটি দেওয়া হয়েছে। মূলত নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই দিন প্রভিন্সিয়াল পার্লামেন্টের অধিবেশনও স্থগিত রাখা হয়েছে।

জানা গেছে, জি-৭ সম্মেলনে যোগ দিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের ২ হাজার সাংবাদিকের জন্য যে মিডিয়া সেন্টারটি স্থাপন করা হয়েছে সেটি প্রভিন্সিয়াল পার্লামেন্ট ভবনের ঠিক উল্টো দিকে। আর জি-৭ সম্মেলন বিরোধী গ্রুপগুলো তাদের বিক্ষোভের জন্য এই জায়গাটিই বেছে নিয়েছে। ফলে নিরাপত্তার কারনে পূর্ণউদ্দমে চলা সংসদের অধিবেশন বন্ধ এবং কর্মকর্তাদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

মূলত, বিক্ষোভের কথা বিবেচনায় রেখেই জি-৭ সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে কানাডার রাজধানী অটোয়া থেকে প্রায় সাড়ে চারশ কিলোমিটার দূরের শহর কুইবেক সিটিতে। আর মূল শহরে বিক্ষোভকারীদের বিক্ষোভ করা সহজ- এই তথ্য বিবেচনায় নিয়ে বিশ্বনেতাদের মিলিত হওয়ার জায়গাটি নির্ধারণ করা হয়েছে সেখান থেকেও ১৫০ কিলোমিটার উত্তর পূর্বের ছোট্ট একটি শহরতলিতে।

বিক্ষোভকারীরা কুইবেক সিটিতে বিক্ষোভের কর্মসূচী দেওয়ায় মূল শহর সংলগ্ন অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, ডে কেয়ার বন্ধ ঘোষণা করা হয়েছে। সূত্র: নতুনদেশ

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...