Current date Jul 15, 2026
বাংলাদেশ

জেনেভা ক্যাম্পে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে আটক ১০০, ইয়াবা উদ্ধার

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : জেনেভা ক্যাম্পে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে আটক ১০০, ইয়াবা উদ্ধার

ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শনিবার দুপুর পৌনে ১২টা থেকে এই অভিযান শুরু করে র‍্যাব। অভিযান শুরু করার আধঘণ্টার মধ্যে মাদক বিক্রির অভিযোগে শতাধিক লোককে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাবের–৬–এর সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছেন। সকাল থেকে বিপুলসংখ্যক র‍্যাব সদস্য পুরো জেনেভা ক্যাম্প ঘিরে ফেলেন। অভিযানে কোনো বাধার সম্মুখীন হননি তাঁরা। র‍্যাবের বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেটও সেখানে রয়েছেন।

র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, অভিযানে আটক করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। যাচাই–বাছাইয়ের পর যাদের বিষয়ে মাদক ব্যবসার সত্যতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত র‍্যাবের এই অভিযান চলছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...