Current date Sep 6, 2026
লাইফস্টাইল

জেনে নিন কারা গোপনে হিংসা করে

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: অনেক বন্ধ আছে যাদের মুখে মিষ্টি কথা সাজানো থাকে, কিন্তু মন ভরে থাকে গোপন হিংসায়। এমন বন্ধুর থেকে শত্রুও অনেক ভাল হয়।

কিন্তু কেমন করে বুঝবেন এই দ্বিচারিতা বন্ধুদের? একটু ভাল করে খেয়াল করে দেখবেন এই লক্ষণগুলি।

১) প্রশংসা সকলেরই শুনতে ভাল লাগে। কিন্তু কখন তা যদি চাটুকারিতার পর্যায় পৌঁছে যায় তা আপনাকে খেয়াল রাখতে হবে। কেউ অযথা আপনার প্রশংসা করলেই বুঝবেন তার মনে আপনার জন্য রয়েছে হিংসার অনুভূতি।

২) আপনার সাফল্যকে সবসময় খাটো করে দেখা হয়। জীবনে যত সাফল্যই পান না কেন, এক শ্রেণির মানুষের কাছে কোনওদিন প্রশংসা পাবেন না। কারণ এমন মানুষের মনে আপনার জন্য ইর্ষা রয়েছে।

৩) কিছু মানুষ রয়েছে যারা সবসময় আপনার খুঁত ধরতে ব্যস্ত। সামান্য ভুল হলেই তা বাড়িয়ে প্রকাশ করতে অভ্যস্ত। এমন মানুষের থেকে দূরে থাকবেন। কারণ হিংসার বশেই এরা এমনটা করে থাকে।

৪) আপনি একটা কলম কিনেছেন। আপনার সহকর্মীও তা কিনেছে। আপনি ভাল শার্ট কিনেছেন। পরদিন সেও একই কাজ করেছে। এমন সহকর্মী থেকে সাবধান। কারণ ইর্ষাকাতর হয়েই সে আপনাকে অনুকরণ করছে।

৫) ইর্ষাকাতর ব্যক্তির মনে আবার প্রবল প্রতিদ্বন্দ্বিতা থাকে। সমস্ত কিছুতে সে আপনার থেকে বেশি কিছু করার চেষ্টা করবে।

৬) যদি দেখেন কোথাও অযথা আপনার নামে গুজব রটছে, তাহলে জানবেন সেখানে কেউ আপনাকে ইর্ষা করে। কারণ ইর্ষাকাতর মানুষরা এভাবেই সম্মানহানি করতে ভালবাসে।

নিজের চারপাশে ভাল করে খেয়াল রাখুন। কারণ আধুনিক জীবনের ইঁদুর দৌড়ে এমন ইর্ষাকাতর মানুষের সংখ্যা কিন্তু কম নয়। এর মধ্যে থেকেই আপনাকে প্রকৃত বন্ধু খুঁজে নিতে হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...