Current date Sep 7, 2026
বিশ্ব

জেরুজালেমের সড়কে বসানো হয়েছে মার্কিন দূতাবাসে যাওয়ার পথনির্দেশক

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের রাজধানী পবিত্র জেরুজালেম শহরের রাস্তায় ইসরাইলে নিযুক্ত মার্কিন দূতাবাসে যাওয়ার অন্তত পথনির্দেশক বসানো হয়েছে।

আগামী সপ্তাহে জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের কর্মসূচিকে সামনে রেখে সোমবার এ পথ নির্দেশনাসংবলিত ফলকগুলো স্থাপন করা হয়।

গত বছরের ৬ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।

এর পর ইসরাইলের বর্তমান রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। সোমবার সংবাদ সংস্থা রয়টার্সের এক সাংবাদিক দেখতে পান, দক্ষিণ জেরুজালেমে মার্কিন কনস্যুলেট ভবনের কাছে ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় পথনির্দেশক ফলক স্থাপন করছে। এ ভবনটিতেই আগামী ১৪ মে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে আনা হবে।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদান ও সেখানে দূতাবাস সরিয়ে আনার বিরোধিতা করে আসছেন ফিলিস্তিনের নেতৃবৃন্দ।

তারা ডোনাল্ড ট্রাম্পের এ উদ্যোগকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়েছেন।

ফিলিস্তিনিরা চান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা। ১৯৬৭ সালে জর্দানের কাছ থেকে এ শহরটি দখল করে নিয়েছিল ইসরাইল। এখানে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা অবস্থিত।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...