Current date Sep 9, 2026
Lead Newsবিশ্ব

জেরুজালেমে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৮

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েল অধিকৃত জেরুজালের প্রান্তিক এলাকার একটি সিনাগগে (ইহুদিদের উপাসনালয়) বন্দুক হামলায় নিহত হয়েছেন ৭ জন, আহত হয়েছেন আরও ৩ জন। হামলা শেষে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী নিজেও।

শুক্রবার স্থানীয় সময় রাত সোয়া আটটার দিকে ঘটে এই হামলা। ইহুদিদের সাপ্তাহিক পবিত্র দিন শনিবারের উপলক্ষে বিশেষ প্রার্থনার জন্য সমবেত সিনাগগটিতে জড়ো হচ্ছিলেন লোকজন, সেসময়ই অতর্কিতে হামলা করেন আততায়ী।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, মুখ ঢেকে রাখা এক ব্যক্তি সিনাগগের বাইরে জনতাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ছেন এবং তাতে আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েছেন বেশ কয়েকজন।

তবে সৌভাগ্যক্রমে ওই সিনাগগের কাছে পুলিশ ও অ্যাম্বুলেন্সকর্মীদের উপস্থিতি থাকায় দ্রুত হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ঘটনাস্থলে উপস্থিতি অ্যাম্বুলেন্সকর্মী শিমোন আলফাসি রয়টার্সকে বলেন, ‘(হামলার পর) আমরা প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছেছিলাম। তখন সেখানকার পরিস্থিতি রীতিমতো ভয়ঙ্কর। ৭-৮ জন মানুষ রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে ছিল। আমরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাই।’

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...