Current date Sep 7, 2026
বিনোদন

জেলে ধর্ষকের সঙ্গে থাকবেন সালমান

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : যোধপুর সেন্ট্রাল জেলের ২ নং ব্যারাকে ধর্ষণ মামলার আসামি আশারাম বাপুর সঙ্গে থাকবেন বলিউড অভিনেতা সালমান খান।

বৃহস্পতিবার বিকেলে ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভে প্রকাশিত প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, সালমানকে যোধপুর সেন্ট্রাল জেলের ২ নং ব্যারাকে রাখা হবে, যেখানে আশারাম বাপুকে রাখা হয়েছে।

এদিন ২০ বছর আগের কৃষ্ণসার হরিণ শিকার মামলার রায়ে ৫২ বছর বয়সী সালমানকে ৫ বছরের জেল দিয়েছেন যোধপুরের একটি আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জামিনের জন্য সেশনস কোর্টে যেতে হবে তাকে। কিন্তু অন্যান্য মামলার শুনানি থাকায় তার জামিনের আবেদনের শুনানি হবে আগামীকাল শুক্রবার। তাই তাকে আজ রাতটা জেলেই কাটাতে হবে।

সালমানের ৩ বছরের কম সময়ের কারাদণ্ড হলে যোধপুর আদালত আজই তাকে জামিন দিতে পারতেন। যাহোক, ইতোমধ্যে যোধপুর সেন্ট্রাল জেলে পৌঁছে গেছেন সালমান।

আশারাম বাপু ভারতের অন্যতম জনপ্রিয় একজন ধর্মীয় নেতা। ২০১৩ সালে আশ্রমে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করার পর তাকে যোধপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। বিগত পাঁচ বছর ধরে তিনি এখানে আছেন।

বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৯ ধারায় এই মামলার অপর ৪ আসামি সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ২০০৬ সালে একই ঘটনার সূত্র ধরে এই কারাগারে পাঁচটি রাত কাটাতে হয়েছিল তাকে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...