Current date Jul 8, 2026
অর্থনীতি

জ্যাক মাকে সরিয়ে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : এশিয়ার শীর্ষ ধনী হয়েছেন ভারতের শিল্প গোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর এক দশমিক ছয় শতাংশ বেড়ে এ পর্যন্ত সর্বোচ্চ এক হাজার ৯৯.৮০ রুপিতে ওঠে। এর ফলে আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৪৩০ কোটি ডলার।

অন্যদিকে ২০১৮ সালে আলিবাবা গ্রুপের চেয়ারম্যান জ্যাক মা ১৪০ কোটি ডলার লোকসান করায় বৃহস্পতিবার দিন শেষে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৪০০ কোটি ডলার।

রিলায়েন্স পেট্রো কেমিক্যাল পরিশোধন ক্ষমতা প্রায় দ্বিগুণ করায় এ বছর আম্বানির ৪০০ কোটি ডলার সমমূল্যের সম্পদ বেড়েছে। সেই সঙ্গে বাজারে নতুন আসা আলোড়ন সৃষ্টিকারী টেলিযোগাযোগ কোম্পানি রিলায়েন্স জিও ইনফোকমের সাফল্যেও বিনিয়োগকারীরা উল্লসিত।

২০০২ সালে ধীরু ভাই আম্বানির মৃত্যুর পর মুকেশ আম্বানি ও তার ছোট ভাই অনিল আম্বানির হাতে রিলায়েন্সের ভার পড়ে। পরে মায়ের মধ্যস্থতায় পারিবারিক চুক্তি অনুযায়ী, ২০০৫ সালে দুই ভাইয়ের মধ্যে কোম্পানি ভাগ হয়ে যায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....