Current date Sep 7, 2026
বিনোদন

জয়ললিতার চরিত্রে কাজল

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা, নির্মাতা ও অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এনটিআর রামারাও। ১৯৯৬ সালে ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।

নির্মিত হচ্ছে এই কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিবিদের জীবনী। তেজা পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করছেন এনটিআর রামারাও এর ছেলে অভিনেতা বালাকৃঞ্চা। এতে বাবার চরিত্রে অভিনয়ও করছেন তিনি।

এবার সিনেমাটিতে যুক্ত হলেন ভারতের দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী জয়ললিতার চরিত্রে অভিনয় করবেন তিনি। ইতোমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধও হয়েছেন কাজল। আগামী মে মাসে সিনেমাটির শুটিং শেষ হবে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

জয়ললিতা ও এনটিআর রামারাও একসঙ্গে ১২টি সিনেমায় অভিনয় করেন। এ জুটির জনপ্রিয় সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘চিকাড়ু দোরাকাড়ু’, আলিবাবা ৪০ দোঙ্গালু’ প্রভৃতি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...