Current date Sep 6, 2026
বিনোদন

জয়াকে না পেয়ে প্রাক্তন প্রেমিকার দ্বারস্থ সৃজিত!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : স্বস্তিকা মুখার্জি। কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় ও বিতর্কিত এক নাম। ক্যারিয়ার গ্রাফে দুর্দান্ত সাফল্যের পাশাপাশি নিত্যনতুন প্রেম, চরম সাহসী ফটোশুটের মাধ্যমে বিতর্কেও জড়িয়েছেন তিনি। তার এই লম্বা প্রেমিকের তালিকায় নাম রয়েছে কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিরও। অভিনয়ের সূত্র ধরে আবারও কাছাকাছি এসেছেন তারা।

ভারতীয় গণমাধ্যমে খবর, সৃজিতের পরবর্তী সিনেমা ‘শাহজাহান রিজেন্সি’। সাহিত্যিক শঙ্করের লেখা উপন্যাস ‘চৌরঙ্গী’কে এবার ভিন্ন আবহে ‘শাহজাহান রিজেন্সি’ নামে ভিজ্যুয়াল করছেন তিনি। আর এই সিনেমারই মূখ্য একটি চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। নিজের টুইটার হ্যান্ডেলে স্বস্তিকার সঙ্গে একটি ছবি শেয়ার করে বিষয়টা নিশ্চিত করেছেন পরিচালক সৃজিত মুখার্জি।

জানা গেছে, শাহজাহান রিজেন্সি’তে মুখ্য একটি চরিত্রে অভিনয়ের কথা ছিল জয়া আহসানের। কিন্তু সিনেমার মহরতের আগে ছবিতে না থাকার কথা জানিয়ে দেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী। আর সেখানেই প্রাক্তন প্রেমিকাকে টেনে নেন সৃজিত! এ কারণে অনেকে বলাবলি করছেন, জয়ার কারণেই দীর্ঘদিন পর এক হতে যাচ্ছেন সৃজিত-স্বস্তিকা!

সম্প্রতি মুক্তি পায় সৃজিত মুখার্জির ছবি ‘উমা’। টলিউডে ‘উমা’-র প্রায় ৫০ দিন দাপিয়ে ব্যবসার পর এবার ‘শাহজাহান রিজেন্সি’-র প্রস্তুতি শুরু করেছেন সৃজিত। এই সিনেমায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কেও। এখন দেখার বিষয়া সৃজিত-স্বস্তিকা জুটি কতটা ‘ম্যাজিক’ দেখাতে পারে তাদের ভক্তদের। সূত্র: ওয়েবসাইট

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...