Current date Jul 7, 2026
বাংলাদেশ

জয়ের ব্যাপারে ৭০ ভাগ আশাবাদী: লিটন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: জয়ের ব্যাপারে ৭০ ভাগ আশাবাদী আছেন বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার সকাল সোয়া ৮টায় নগরীর উপশহর স্যাটেলাইট হাই স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লিটন বলেন, ‘বিজয়ের ব্যাপারে আমি শতভাগ না হলেও ৭০ ভাগ আশাবাদী। কারণ নির্বাচনী প্রচারের সময় আমি মানুষের যে উৎসাহ, উদ্দীপনা দেখেছি তাতে মনে হয়েছে আমি বিজয়ী হবো।’

এ সময় নির্বাচনের যেকোনো ধরনের ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে বলে আরও জানান আওয়ামী লীগের এই মেয়র পদপ্রার্থী। তিনি বলেন,‘আমি লক্ষ্য করেছি যে, উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন। সারাদিন এমন পরিবেশে সবাই ভোট দেবে এটাই আশা করি। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। ফলাফল একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। তবে যেকোনো ফলাফল মেনে নেওয়ার মন মানসিকতা আছে।’

এ সময় ভোট কারচুপির কোনও আশঙ্কা আছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোট গ্রহণের কেবল আধা ঘণ্টা পার হয়েছে। এখনি কিছু বলা যাবে না। পরিবেশ যেন এমনই থাকে এটাই আশা করি। তবে অতি উৎসাহী কেউ এই সুষ্ঠু পরিবেশটাকে নষ্ট না করে।’

বিএনপি ভোট প্রত্যাখানের গুজব সম্পর্কে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি মন্তব্য করবো না। এটা তাদের রাজনৈতিক ও প্রার্থীর সিদ্ধান্ত। ভোট হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। কোনো রাজনৈতিক দলের এ ধরনের আচরণ জনগণ প্রত্যাশা করে না।’

স্যাটেলাইট হাই স্কুল কেন্দ্রে বিএনপির মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলেরও ভোট দেওয়ার কথা রয়েছে।
রাজশাহী সিটিতে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিল পদে ১৬২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ডের ১০০ ও ১০১ নম্বর- এ দুটি কেন্দ্রে ইলেকট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার রাজশাহী সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে এক লাখ ৬২ হাজার ৫৩ নারী এবং পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন। এখানে ১৩৮ কেন্দ্রের মধ্যে ১১৪টি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিটি কেন্দ্রে ২৪ জন পুলিশ এবং সাধারণ কেন্দ্রগুলোতে ২২ জন করে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...