Current date Oct 28, 2026
Lead Newsখেলা

জয়ে শুরু সার্বিয়ার

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত সব পাস, ড্রিবলিং আর ভলির খেলায় ১-০ গোলের ব্যবধানে কোস্টারিকাকে হারিয়ে দিয়েছে সার্বিয়া। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে যে চমক কোস্টারিকা দেখিয়েছিল তাকেও হার মানিয়েছে সার্বিয়ানরা।

এদিন প্রথমার্ধে তেমন কিছু না করতে পারলেও দ্বিতীয়ার্ধে দারুন চমক দেখায় সার্বিয়ানরা। রাশিয়ার কসমো এরিনা, সামারা স্টেডিয়ামে প্রথমার্ধ শেষ হয় বিনা গোলে। তবে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ফ্রি কিক থেকে চোখ ধাঁধাঁনো গোল করেন সার্বিয়া ফরোয়ার্ড ক্লোরভ। এরপর ম্যাচের ৭৫ এবং ৭৭ মিনিটে আরও দুটি সুযোগ তৈরি করলেও বিফল হন সার্বিয়ার খেলোয়াড়রা। ম্যাচের ৮৬ মিনিটে পেনাল্টির আবেদন করে সার্বিয়া। কিন্তু গঞ্জালেসের ট্যাকলে ভুল কিছু মনে না হওয়ায় তা গায়ে ‍মাখেননি রেফারি।

এদিন ম্যাচের শুরু থেকেই সমানে সমান লড়েছে দুদল। শেষ দিকে যদিও আক্রমন করেছিল সার্বিয়া। কিন্তু কোস্টারিকা গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করতে পারেনি মিত্রোভিচ-মিলিনকোভিচরা।

এদিকে ১১ মিনিটে বেশ ভালো একটি সুযোগ পেয়েছিলেন কোস্টারিকার ফরোয়ার্ড গিয়ানসার্লো গঞ্জালেজ। স্ট্রাইকার ডেভিড গুজম্যানের পাস থেকে আসা বলটিকে হেড করে গোলপোস্টে মেরেছিলেন। কিন্তু বলটি বারের উপর দিয়ে চলে যায়।

১৩তম মিনিটে সার্বিয়ার অালেকজান্ডার মিত্রোভিকের বক্সের ডান দিক থেকে নেয়া শট ধরে ফেলেন কোস্টারিকা গোলরক্ষক নাভাস। ২৭ মিনিটে আবারও সুযোগ এসেছিল সার্বিয়ার। কিন্তু ভুল শটের কারণে সেটাও মিস করেন দলের ফরোয়ার্ড আলেকজান্ডার কোলারভ।

৩৯ মিনিটে সার্বিয়ার মাঠ প্রান্তের ২৫ গজের মধ্যে বল পেয়েছিলেন কোস্টারিকার ফরোয়ার্ড মার্কো ইউরেনা। কিন্তু তার জোরালো শটটি গোল পোস্টের উপর দিয়ে সীমানা পেরিয়ে যায়। এরপর ৪৩তম মিনিটে আবার আক্রমন করে সার্বিয়া। কিন্তু সেটাও বিফলে যায়।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...