Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

ঝলমলে রোদ আর কালবৈশাখীর পয়লা বৈশাখ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : ঘড়ির কাটা তখন চারটা ছুঁই ছুঁই। ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী এলাকায় পয়লা বৈশাখ উদ্‌যাপন করছেন লাখো মানুষ। এর মধ্যেই মাইকে ভেসে আসছে, একটি ঘোষণা। ঘোষণায় এক নারী আগতদের অনুরোধ করছেন বিকেল পাঁচটার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ত্যাগ করতে। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর ওই এলাকায় বসবাসরতদের জন্য এই ঘোষণা প্রযোজ্য নয়। বারবার মাইকে ভেসে আসা ঘোষণার কারণে রমনা ও সোহরাওয়ার্দীতে থাকা অনেকেই তখন সেখান থেকে বেরোনোর জন্য গেটের উদ্দেশে রওনা হয়েছেন। কঠোর নিয়নকানুনের কারণে চাইলেই এ দুটি জায়গা থেকে সুবিধাজনক গেট দিয়ে বের হওয়া সম্ভব হচ্ছিল না।

যখন এমন ঘোষণায় ওই এলাকা ছাড়তে বা ঘরে ফিরতে ব্যস্ত নগরবাসী ঠিক তখন আকাশে কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে। কিছুটা ঠান্ডা বাতাসও বয়ে যাচ্ছিল তখন। গরমে বৈশাখ উদ্‌যাপনরত মানুষগুলোর কাছে এই আবহাওয়া ছিল স্বস্তির। কিন্তু সোয়া চারটার কিছু পরে এক ফোঁটা-দুই ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে। প্রকৃতির রূপ কিছুটা আঁচ করতে পেরে মানুষগুলোর হাঁটার গতি বেড়ে যায়। কিন্তু কোথাও আশ্রয় নেওয়ার মতো অবস্থা তখন সেই। লাখো মানুষ বৃষ্টি থেকে রক্ষা পাবে এমন কোনো স্থাপনা ওই এলাকায় নেই। টিএসসি, চারুকলা এবং কিছু শেডের নিচে দাঁড়িয়ে কেউ কেউ নিজেকে রক্ষা করতে পেরেছেন। কিন্তু অন্যরা ভিজে জবুথবু। অবশ্য অনেকেই আবার ইচ্ছা করেই বৃষ্টিতে ভিজে বৈশাখ ও বৃষ্টি উৎসব একসঙ্গেই করেছেন।

বিকেল পাঁচটার দিকে শুরু হয় ভারী বৃষ্টি। পুলিশের ঘোষণা ছিল পাঁচটার মধ্যে ওই তিনটি এলাকা ও হাতিরঝিলে বৈশাখী উৎসব শেষ করার। তবে রবীন্দ্রসরোবরে বৈশাখ উদ্‌যাপনের শেষ সময় সন্ধ্যা সাতটা। ভারী বৃষ্টি সেখানকার প্রস্তুতি অনেকটাই নষ্ট করে দিয়েছে। তা ছাড়া আবহাওয়া দপ্তর বলছে, আরও ঘণ্টা দুয়েক ঢাকায় এভাবে থেমে থেমে বৃষ্টি হতে পারে।

দিনের বেলা ঝলমলে রোদ। বিকেল গড়াতেই আকাশ কালো করে নামল কালবৈশাখী। বাদল হাওয়ায় এভাবেই বাংলার ১৪২৫ সনকে বরণ করে নিল প্রকৃতি। কালবৈশাখীর মেজাজও মন্দ ছিল না। আজ শনিবার বিকেলে ঝোড়ো বাতাসের গতি ছিল ঘণ্টায় ৪৪ কিলোমিটার। এর সঙ্গে রাজধানীর আগারগাঁওসহ বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী গাজীপুর, টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর; কুমিল্লা ও সিলেট জেলার ওপর দিয়ে বিকেলে ঝড় বয়ে গেছে। নোয়াখালী ও বরিশালের ওপরও কালবৈশাখীর ঝাপ্টা সন্ধ্যা নাগাদ লাগতে পারে।

এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিকেল সাড়ে পাঁচটার দিকে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, আরও ঘণ্টা দুয়েক ঢাকায় এভাবে কালবৈশাখী হতে পারে। এরপর দেশের আরও অনেক জায়গায় ঝড় বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের পূর্বাভাস থেকে জানা গেছে, গত ৩০ বছরের হিসাবে এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টি হয়ে থাকে ১৩০ দশমিক ২ মিলিমিটার। তবে এবারের এপ্রিলে এর চেয়ে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সঙ্গে কালবৈশাখীও বয়ে যেতে পারে। দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে প্রায় আট দিন কালবৈশাখী দেখা দিতে পারে। এর সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...