Current date Oct 29, 2026
Lead Newsবাংলাদেশ

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১৩

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

বরিশাল-ঝালকাঠি মহাসড়কের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় ১৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এছাড়া প্রায় ১৭ জন আহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জেলা সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে।

গুরুতর আহত কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, বাসার স্মৃতি নামে বাসটি ভাণ্ডারিয়া থেকে সকাল ৯টার দিকে ছেড়ে এসে ঝালকাঠির দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

বিস্তারিত আসছে…

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...