Current date Sep 16, 2026
বাংলাদেশ

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

URL copied
Share URL copied

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। গতকাল শনিবার রাতে ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহ শহরের বাঘাযতিন সড়কের সাজ্জাদুর রহমান (৩৫) ও উদয়পুর গ্রামের আব্দুল রাজ্জাক (৩৩)।

র‍্যাবের দাবি, নিহত সাজ্জাদুর রহমান ও আব্দুল রাজ্জাক মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শুটার গান, ৫৫ বোতল ফেনসিডিল এবং ১৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।

র‌্যাব-৬ ঝিনাইদহের কম্পানি কমান্ডার জ্যেষ্ঠ এএসপি গোলাম মোর্শেদ বলেন, আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি গ্রামের একটি বাড়িতে মাদক ব্যবসায়ীরা মাদকসহ অবস্থান করছেন। এরপর র‌্যাবের একটি টহল দল শনিবার রাত ২টার দিকে পবহাটী গ্রামের ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ শুরু করেন। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান।

এরপর ঘটনাস্থল থেকে সাজ্জাদুর রহমান ও আব্দুল রাজ্জাক নামের দুই মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

‘বন্দুকযুদ্ধে’ র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শুটার গান, ৫৫ বোতল ফেনসিডিল ও ১৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...