Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু, ২ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বুধবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে যশোরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি রাস্তার উপর উল্টে যায়।

যাত্রীবাহী বাস থেকে এ পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহত প্রায় ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪/৫ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...