Current date Aug 2, 2026
Lead Newsবাংলাদেশ

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, বিকল্প পথে চলার অনুরোধ

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোরে ট্রাকটি পুরোনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে গিয়ে পড়ে। ব্রিজ ভেঙে পড়ায় ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, শনিবার সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে বিকল্প পথে চলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেট জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই ট্রাফিক আপডেটে বলা হয়েছে, ‘সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেইট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে বক্তব্য জানতে গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কেএম শরিফুল আলমের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ লিয়াকত আলী জানান, বেইলি ব্রিজ ভেঙে গেলেও ফ্লাইওভার দিয়ে যানবাহন চলাচল অব্যাহত আছে। তবে ফ্লাইওভারের নিচ দিয়ে বেইলি ব্রিজ দিয়ে যেসব যানবাহন চলাচল করতো তা এখন আর করতে পারছে না।

Share URL copied
Lead Newsবিশ্ব

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার...

Lead Newsবাংলাদেশ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শ্রমিক। তাদের...

অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...