Current date Sep 7, 2026
খেলা

টাইগারদেরকে কোটি টাকা পুরস্কার ঘোষণা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ছক্কায় অবিস্মরণীয় জয়ের পর থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ দল। এবার তাদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিলেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।

শনিবার সকালে কলম্বোতে তিনি এই ঘোষণা দেন। রোববার ফাইনালে ভারতের বিপক্ষে জিতলে পুরস্কারের টাকার অঙ্ক আরও বাড়বে বলে জানান পাপন।

অবিস্মরণীয় জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া দেশ ও বিদেশের অনেক নামিদামি ব্যক্তিত্ব বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন।

মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কায় শেষ পর্যন্ত যে জয়টি এসেছে, তা কেবল একটি জয় ছিল না! তা ছিল ভেতরে পুষে রাখা বহুদিনের যন্ত্রণা ও ক্ষোভ থেকে ‘বিষ’ হয়ে ওঠা সাপের ছোবল। ম্যাচ শেষে যার প্রতিটি ছোবলে নীল হয়েছে শ্রীলংকা।

শুক্রবার কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে ওঠেছে বাংলাদেশ। লংকার সামনে জয়ের জন্য যে ক্ষুুধার্ত বাংলাদেশকে দেখা গেছে, তারা উপহার দিয়েছে এমন এক অবিস্মরণীয় সমাপ্তির ম্যাচ, যাকে অভিহিত করা যায় ২০১৬ বিশ্বকাপ ফাইনাল-পরবর্তী সেরা টি২০ হিসেবে। আর কলম্বোয় টগবগে এই বাংলাদেশই রোববার ভারতের বিপক্ষে ফাইনালে লড়বে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...