Current date Sep 6, 2026
বিনোদন

টাইগারদের জয়ে ‘আনন্দিত’ অমিতাভ বচ্চনও

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে অবিস্মরণীয় জয় পেয়েছে টিম বাংলাদেশ। উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে শ্রীলঙ্কার ঘরের মাটিতে তাদেরকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠে গেলো টাইগাররা।

দেশের গণ্ডি পেরিয়ে এই জয়ে আনন্দিত করেছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকেও। বাংলাদেশের জয়ের পরপরই তিনি লাল-সবুজের জার্সিধারীদের অভিনন্দন জানান। মাঠের উত্তেজনার পরেও এমন জয়ের জন্য বাংলাদেশ দলের প্রতি তিনি সম্মান প্রদর্শন করেন।

অমিতাভ বচ্চন তার অফিসিয়াল ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশ দলের ও নিজের ছবি পোস্ট করে এই শুভেচ্ছা বার্তা দেন। ছবির ক্যাপশনে বলিউড ‘শাহেনশাহ’ লেখেন, ত্রিদেশীয় টি-২০ সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দারুণ এক ক্রিকেট ম্যাচ উপভোগ করলাম। বাংলার অবিশ্বাস্য বিজয়। শেষ কিছু বলে উদ্বেগ, তর্ক ও কোন্দলের পরও খেলাটা আপনারা খেলেছেন এবং জিতেছেন। সম্মান।

শুক্রবার (১৬ মার্চ) রাতে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ১৬০ রান তাড়া করতে গিয়ে ১ বল ও ২ উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে আনে সাকিব বাহিনী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...