Current date Sep 7, 2026
খেলা

টাইগারদের লম্বা সফর শুরু

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: শুক্রবার গভীর রাতে দেশ ছেড়েছে টাইগাররা। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে মুশফিকরা রওয়ানা করেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে।

প্রায় ৪৫ দিনের সফরে রয়েছে দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। যার মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

টেস্ট ও টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আগে থেকেই আছেন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ দল প্রথমে দুবাইতে ট্রানজিট করে পরে নিউইয়র্কে ট্রানজিট করবে।

একদিন পর নিউইয়র্ক থেকে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান।
এদিকে টেস্ট দলের নিয়মিত মুখ মেহেদী হাসান মিরাজ যেতে পারেননি দলের সঙ্গে। যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় তাকে রেখেই ক্যারিবীয় দ্বীপের উদ্দেশ্যে যেতে হয়েছে বাংলাদেশ দলকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী কয়দিনের মধ্যে মিরাজেরও ভিসা সমস্যার সমাধান হয়ে যাবে। মিরাজ একা নন শুধু, টি-টোয়েন্টি দলে থাকা আরিফুল হকও পাননি যুক্তরাষ্ট্রের ভিসা।

এদিকে শেষ মুহূর্তে দলের ম্যানেজারের পদ থেকে সরে যাওয়ায় খালেদ মাহমুদ সুজনের পরিবর্তে জাতীয় দলের সঙ্গে ম্যানেজার হয়ে গেছেন বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
আগামী ২৮-২৯ তারিখে রয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এরপর প্রথম টেস্ট শুরু হবে ৪ জুলাই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...