Current date Sep 7, 2026
অর্থনীতি

টাকা পেলেন থলে ও বুমবুম.কম-এর ২০ গ্রাহক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ের কাছে আটকে থাকা ১৩ লাখ ৬৩ হাজার ৪৯৭ টাকা পেলেন ই-কমার্স প্রতিষ্ঠান থলে. কম ও বুমবুম.কম-এর ২০ গ্রাহক।

বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ের কাছে ই-কমার্স প্রতিষ্ঠান থলে. কম ও বুমবুম.কম-এর গ্রাহকদের আটকে থাকা টাকা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কেন্দ্রীয় ডিজিটাল কসার্স সেলের প্রধান এ এইচ এম শফিকুজ্জামান। এ সময় ইক্যাব, ইকমার্স প্রতিষ্ঠান, সিআইডি, বাংলাদেশ ব্যাংক, পুলিশ, এসবির প্রতিনিধিসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব শফিকুজ্জামান বলেন, আমাদের ইকমার্সের ২৪ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমপক্ষ ১১০ টি মামলা রয়েছে। এরমধ্যে ১০ থেকে ১১টি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারমধ্যে ৫ টি প্রতিষ্ঠানের টাকা গ্রাহকদের দেওয়া হচ্ছে। এরমধ্যে কিউকমের ২৪ কোটি টাকা দেওয়া হয়েছে, আলেশামার্টের ৯ কোটি টাকা দেওয়া হয়েছে, থলে.কম-এর ১০ জন গ্রাহককে রিফান্ড করা হচ্ছে ৫ লাখ ৫২৮০ টাকা এবং বুমবুম.কম-এর ১০জন গ্রাহককে রিফান্ড করা হচ্ছে ৮ লাখ ৫৮ হাজার ২১৮ টাকা।

তিনি বলেন, আগামী সপ্তাহে আরো দুই একটা ইকমার্স প্রতিষ্ঠানের টাকা দিতে পারবো। আরো তিন চার টি রয়েছে প্রসেসের মধ্যে। বাকি ১২ থেকে ১৩ টি প্রতিষ্ঠান আছে তারা কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এজন্য সে তালিকা সিআইডি ও এসবি কাছে পাঠাবো। কারণ তাদের অনেকেই আত্মগোপনে আছেন।
এ বিষয়ে থলে.কম-এর সিইও সাকিব উদ্দিন বলেন, তাদের সাড়ে ৪ কোটি টাকা দেনা রয়েছে। এরমধ্যে পেমেন্ট গেটওয়ে এর কাছে আটকে আছে ১ কোটি টাকা। এছাড়া এসএসএল এর কাছে আছে ৬৩ লাখ টাকা যা আগামী এক সপ্তাহের মধ্যে ফেরত দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে আমরা ব্যবসার পরিকল্পনা জমা দেবো। ৩১ জুলাইয়ের মধ্যে সকল গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বুমবুম. কমের প্রতিনিধি জানান, তাদের দেনা প্রায় ৬ কোটি টাকা। এরমধ্যে এসএসএল এর কাছে আটকা রয়েছে ৮২ লাখ টাকা। আমরা বড় বিনিয়োগকারি পেলে আগামী মে মাসের মাঝামাঝি থেকে গ্রাহকদের টাকা ফেরত দিতে শুরু করবো।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...