Current date Sep 15, 2026
বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে ৫ নির্মাণশ্রমিক নিহত

URL copied
Share URL copied

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার ভোরে কালিহাতী উপজেলা সদরের সাতুটিয়ায় এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, সকাল ১০টার দিকে টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপ ভ্যান উল্টে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনসুর আলী আরিফ জানান, গাইবান্ধা থেকে একদল নির্মাণশ্রমিক ঈদের ছুটি শেষে সিলেট যাচ্ছিলেন। তাঁদের বহনকারী ট্রাকটি কালিহাতী উপজেলার সদরের সাতুটিয়া এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে পাঁচজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের কারও পরিচয় এখনো জানা যায়নি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত অন্তত ৩৫ জনকে হাসপাতালে আনা হয়। এঁদের মধ্যে পাঁচজন মারা যান। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, ঘাটাইলের নজুনবাগ এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে একটি পিকআপ ভ্যানের সামনের চাকা ফেটে গেলে সেটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম জানান, নিহত ব্যক্তির নাম খলিল (৩৫)। তাঁর বাড়ি ঘাটাইল উপজেলার ডুবাইল গ্রামে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...