Current date Sep 13, 2026
বাংলাদেশ

টাঙ্গাইলে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ৩

URL copied
Share URL copied

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ অন্তত ৩ জন নিহত হয়েছে। এসময় আরো একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. আছাবুর রহমান জানান, বুধবার সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পাথরবাহী একটি ট্রাক ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী খালি একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংষর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। দুর্ঘটনার পর এলাকাবাসী ও পরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে। নিহতদের লাশ বঙ্গবন্ধু সেতু পুর্ব থানায় রাখা হয়েছে। এই দুর্ঘটনায় নিহত ও আহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...