Current date Sep 11, 2026
বাংলাদেশ

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে ট্রেনে কাটা প‌ড়ে নিহত ২

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে ট্রেনে কাটা প‌ড়ে দুজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (২২ ডি‌সেম্বর) সকা‌লে রেলও‌য়ে পু‌লি‌শের সদস্যরা নিহত‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে। এর আ‌গে বুধবার দিবাগত রাত আড়াইটার দি‌কে ঢাকা-উত্তরবঙ্গ রেললাই‌নের উপ‌জেলার হা‌তিয়া এলাকায় এই ঘটনা ঘ‌টে। তারা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থ‌লে নিহত হন।

নিহতরা হ‌লেন- পাবনা জেলার সা‌থিয়া উপ‌জেলার কা‌শিনাথপুর গ্রা‌মের চঞ্চল সিকদা‌রের ছে‌লে সাগর (৩৫) ও একই জেলার আহাম্মপুর গ্রা‌মের লিয়াকতের ছে‌লে সজীব (৩৩)।

স্থানীয়রা জানান, গভীর রা‌তে সাগর ও সজীব প্রাই‌ভেটকার যো‌গে পাবনা যাওয়ার প‌থে ঢাকা-বঙ্গবন্ধু‌ সেতুপূর্ব মহাসড়‌কের উপ‌জেলার হা‌তিয়া এলাকায় অজ্ঞাত এক বাস তাদের গাড়িটি ধাক্কা দেয়। এতে তা‌দের প্রাই‌ভেটকার‌টি মহাসড়‌কের পা‌শে প‌ড়ে যায়। প‌রে তারা প্রাই‌ভেটকার‌টি উদ্ধা‌রের চেষ্টায় রেললাই‌নের ওপর হাঁটাহাঁটি করার সময় ট্রেনে কাটা প‌ড়ে নিহত হয়। প‌রে সকা‌লে রেলওয়ে পুলিশ (জিআরপি) খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল রেলও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক ব‌লেন, সকা‌লে নিহতদের মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য পাঠানো হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ তা‌দের স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...