Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে নিষেধাজ্ঞা

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২২ জুন) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (রুটিন দায়িত্বরত জেলা প্রশাসক) মোহাম্মদ রেজাউল করিম সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গুয়ার হাওর এলাকার প্রাকৃতিক জীববৈচিত্র রক্ষা ও পরিবেশ প্রতিবেশের ক্ষতি রোধে ওয়াচ টাওয়ার এবং আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশ পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। এছাড়াও সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণের ক্ষেত্রে জেলা প্রশাসনের জারিকৃত বিভিন্ন নির্দেশনা পালনের জন্য অনুরোধ করা হলো। যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসন থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা জেলা প্রশাসনের জারিকৃত নির্দেশনা অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...