Current date Oct 29, 2026
বিশ্ব

টানা ৬ দিন বায়ুদূষণে শীর্ষে ঢাকা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

বায়ুদূষণে টানা ষষ্ঠ দিনের মতো শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৭২। গতকাল একই সময়ে ঢাকার একিউআই স্কোর ছিল ৩১৯।

সাতদিনের মধ্যে শুধু গত মঙ্গলবার ঢাকাকে টপকে বায়ুদূষণে শীর্ষে ছিল উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ। তবে বৃহস্পতিবার ২৮৮ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এ শহর। তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাতোর (২৪০)।

এদিকে বায়ুদূষণে শীর্ষ শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি (একিউআই স্কোর ২১৮)। এরপরই আছে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই (একিউআই স্কোর ২০০)। ষষ্ঠ স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন (একিউআই স্কোর ১৮৩) ও ১৭৯ একিউআই স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসপূর্ণ শহরগুলোর তালিকা প্রকাশ করে আসছে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়।

বায়ু পরিমাপের এ সূচকে স্কোর ১০১-২০০ এর মধ্যে থাকলে অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। আর স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ভালো বলে ধরে হয়। ৫১-১০০ মোটামুটি, ১০১-১৫০ পর্যন্ত সতর্কতামূলক ও ২০১-৩০০ এর মধ্যে থাকলে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০১ এর বেশি স্কোরকে বলা হয় বিপজ্জনক।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...