Current date Sep 8, 2026
অর্থনীতি

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে জনতা ব্যাংকের শ্রদ্ধাঞ্জলি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শনিবার (২৭আগস্ট) ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদের নেতৃত্বে পুস্পাঞ্জলি অর্পন করেছে জনতা ব্যাংক লিমিটেড। এ সময় ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল এফসিএ, কে এম শামছুল আলম, জিয়াউদ্দিন আহমেদ ও মেশকাত আহমেদ চৌধুরী ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুল জব্বার, শেখ মোঃ জামিনুর রহমান, মোঃ কামরুল আহছান এবং মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও), কোম্পানী সেক্রেটারী, মহাব্যবস্থাপকবৃন্দ ও অন্যান্য নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও ’৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পরে তারা সমাধি সংলগ্ন জাদুঘর ও গ্রন্থাগার পরিদর্শন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...