Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টার পর ঢাকা থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর। সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান।

এরপরেই বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

টানা দশমবারের মতো আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম টুঙ্গিপাড়া সফর। টুঙ্গিপাড়া সফরকালে প্রধানমন্ত্রী ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

দুদিনের এ সফরের প্রথম দিন শুক্রবার দুপুর ২টায় টুঙ্গিপাড়া থেকে খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা দুটি পাট গুদাম পরিদর্শনে সড়কপথে খুলনায় যাবেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে খুলনার দিঘলিয়ায় ‘শেখ হাসিনার গোডাউন’ নামে পরিচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে পুরো খুলনা নিরাপত্তা বলয়ে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে খুলনা সফরে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন কি না তা এখনো জানা যায়নি।

খুলনা থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের শুক্রবার টুঙ্গিপাড়ায় রাতযাপন করার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয়প্রধান হিসেবে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন নবগঠিত কেন্দ্রীয় কমিটির আওয়ামী লীগ নেতারা।

পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...