Current date Sep 14, 2026
বাংলাদেশ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে আহত ৮

URL copied
Share URL copied

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয় দুই গ্রুপের মধ্যে লেদা রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন-টেকনাফের হ্নীলার মুফিজ আলম ও হেলাল উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে শিবিরের ভেতরে জুয়ার আসার বসাকে কেন্দ্র স্থানীয় ইউপি সদস্য ও তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হুদা ও মুফিজ আলমের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ৮ জন আহত হয়। ওই দুই গ্রুপ লেদা রোহিঙ্গা শিবির নিয়ন্ত্রণ করে আসছে। তাদের বাইরে লেদা রোহিঙ্গা শিবিরে কেউ কিছু করতে পারে না। এমনকি ওই গ্রুপের লোকজন শিবিরের রোহিঙ্গাদেরকে ইয়াবা পাচারের কাজে ব্যবহার করে বলেও অভিযোগ উঠেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) আতিক উল্লাহ বলেন, লেদা রোহিঙ্গা শিবিরে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে। স্থানীয়দের দুইটি গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে। তবে বিষয়টি আরো খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট থেকে প্রাণে বাঁচতে প্রায় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে এসে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...