Current date Oct 29, 2026
বিশ্ব

টেক্সাসে গাড়িচাপায় নিহত ৭

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়িচাপায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। স্থানীয় সময় রোববার (৭ মে) অঙ্গরাজ্যটির মেক্সিকো সীমান্তবর্তী শহর ব্রাউনসভিলের একটি বাস স্টপেজে গাড়িচাপায় হতাহতের এই ঘটনা ঘটে।

সোমবার (৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মেক্সিকো সীমান্তবর্তী ব্রাউনসভিল শহরের একটি বাস স্টপেজে গাড়িচাপায় সাতজন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলের কাছেই গৃহহীন এবং অভিবাসীদের জন্য একটি আশ্রয় কেন্দ্র রয়েছে।

বিবিসি বলছে, গাড়িচাপার এই ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। অভিযুক্ত চালককে আটক করে মামলা দায়ের করা হয়েছে। ব্রাউনসভিল পুলিশ বলছে, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কিনা তা স্পষ্ট নয়।

এর আগে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত করে বলা হয়েছিল, গাড়িচাপার এই ঘটনাকে একটি ইচ্ছাকৃত হামলা বলে মনে হচ্ছে।

পার্শ্ববর্তী বিশপ এনরিক সান পেদ্রো ওজানাম সেন্টারের পরিচালক ভিক্টর মালডোনাডো বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, নিহতদের বেশিরভাগই ভেনেজুয়েলার পুরুষ।

এদিকে এই ঘটনার পর পুলিশ জানিয়েছে, চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং মাদক ও অ্যালকোহল পরীক্ষা করানো হয়েছে। তবে অভিযুক্ত ওই ব্যক্তি কর্তৃপক্ষকে অসহযোগিতা করছেন বলে জানা গেছে।

মার্কিন সীমান্ত সুরক্ষা কর্মকর্তাদের মতে, ব্রাউনসভিল শহরে সম্প্রতি অবৈধ অভিবাসীদের আগমন ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলে দেখা গেছে। মালডোনাডো স্থানীয় মিডিয়াকেও বলেছেন, গত দুই মাসে ওজানাম সেন্টার নামের ওই আশ্রয়কেন্দ্রে যেখানে ২৫০ জন লোক থাকতে পারে, সেখানে প্রতিদিন ৩৮০ জন লোককে পরিচালনা করতে হচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় ব্রাউনসভিলের কর্মকর্তারা গত মাসে ‘বিপর্যয় ঘোষণা’ করে। পরে টেক্সাসের অন্যান্য সীমান্ত শহরও তা অনুসরণ করে।

এর আগে টেক্সাসের ডালাসের কাছে একটি শপিংমলে বন্দুক হামলায় অন্তত আট জন নিহত হন। পরে সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে মারা গেছেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...