Current date Jul 16, 2026
বিশ্ব

টেক্সাসে স্কুলে হামলায় ৮ শিক্ষার্থী নিহত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : টেক্সাসে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ৮ শিক্ষার্থী নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে দক্ষিণ টেক্সাস শহরের সান্তা ইফ হাই স্কুলে এ ঘটনা ঘটে। খবর সিএনএন।

সান্তা ইফ হাই স্কুলের শিক্ষার্থীদের বরাত দিয়ে খবরে বলা হয়, এক কিশোর ওই স্কুলের আর্টের শ্রেণিকক্ষে প্রবেশ করে প্রথমে এক ছাত্রীকে গুলি করে। এ সময় অন্যরা পালাতে দৌড় দিলে তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে এক পুলিশ সদস্য আহত হওয়ার খবরও জানা গেছে। এ ঘটনায় বেশ ক’জন হতাহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে নির্দিষ্ট সংখ্যা জানায়নি।

প্রাথমিক হামলার কারণ ও হামলাকারীর পরিচয় জানা যায়নি। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...