Current date Jul 23, 2026
বিশ্ব

টেক্সাসে ৫ম বোমা বিস্ফোরিত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক রহস্যময় বোমা বিস্ফোরিত হয়ে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে। সর্বশেষ টেক্সাসের সান অ্যান্টনিওর কাছে ফেডএক্স এর একটি গুদামে পার্সের মধ্যে থাকা বোমা বিস্ফোরিত হয়ে একজন আহত হয়েছেন।

টেক্সাসের স্চেটজ শহরে ফেডেএক্সের গুদামে সোমবার রাতে ওই বিস্ফোরণ হয়।

গত কয়েক সপ্তাহে টেক্সাসে এটি পঞ্চম বোমা বিস্ফোরণে ঘটনা। এর আগে টেক্সাসের রাজধানী অস্টিনে চারটি বোমা বিস্ফোরণে দুইজন নিহত এবং চারজন আহত হন।

ওই চারটি বোমার মধ্যে তিনটি আবাসিক ঠিকানায় পাঠানো পার্সেলের মধ্যে লুকানো ছিল। অন্য বোমাটি অস্টিনের দক্ষিণ-পশ্চিমের একটি সড়কে পোঁতা ছিল।

মার্কিন কেন্দ্রীয় আইনপ্রয়োগকারী সংস্থা এফবিআই এবং স্থানীয় একটি বোমস্কোয়াড ঘটনাস্থল পরীক্ষা করছে। এ ঘটনার পেছনে কারা দায়ী তা এখনও জানা যায়নি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...