Current date Sep 7, 2026
খেলা

টেম্পারিংয়ের দায়ে এক বছর নিষিদ্ধ স্মিথ-ওয়ার্নার

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বল টেম্পারিংয়ে অভিযুক্ত অস্ট্রেলিয়ার সদ্য সাবেক হওয়া অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর টেম্পারিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত থাকা ক্যামেরুন ব্যানক্রফ্টকে ৯ মাসের জন্য বহিষ্কারাদেশ দিয়েছে অস্ট্রেলিয়ান এই ক্রিকেট বোর্ড।

খুব দ্রুতই এই তিন ক্রিকেটারের শাস্তির ব্যাপারে ঘোষণা করা হবে।

আরও পড়ুন..দেশে ফিরে শাস্তির মুখোমুখি স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফ্ট

এদিকে শাস্তি হলেও প্রত্যেক ক্রিকেটারই সিএ’র কোড অনুযায়ী শুনানির মাধ্যমে একটি স্বাধীন কমিশনে চ্যালেঞ্জ করতে পারবেন। এই শুনানিটি প্রকাশ্যে হবে না অপ্রকাশ্যে তাও নির্ধারন করবে তারা।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের তৃতীয় দিন অজিদের বল টেম্পারিং নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় পড়ে যায়। টিভি ফুটেজে দেখা যায় ফিল্ডিংয়ের সময় ব্যানক্রফ্ট পকেট থেকে শিরিষ কাগজ জাতীয় কিছু বের করে বলের আকৃতি পরিবর্তন করছেন। পরে অবশ্য সংবাদ মাধ্যমে স্মিথ ও ব্যানক্রফ্ট টেম্পারিংয়ের বিষয়টি স্বীকার করে নেন।

এ ঘটনার পরই নেতৃত্ব প্যানেল থেকে সরে দাঁড়ান স্মিথ ও ওয়ার্নার। আর আইসিসি স্মিথকে চারটি ডিমেরিট পয়েন্ট দিয়ে এক টেস্টের নিষেধাজ্ঞা ও ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করে। সঙ্গে ব্যানক্রফ্টকে ৭৫ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট দেওয়া হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...