Current date Sep 7, 2026
খেলা

টেস্টে থাকছে না টস?

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে হয়তো ঐতিহ্যবাহী টস প্রথাটি বিলুপ্ত হতে যাচ্ছে। চলতি মাসের শেষ দিকে ভারতের মুম্বাইতে বসছে আইসিসির সভা। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। মূলত ঘরের মাঠে স্বাগতিক দেশ বেশি সুবিধা পায় বলেই এমন সিদ্ধান্তের দিকে এগোচ্ছে আইসিসি।

টস না করে সফরকারী দেশ নির্ধারণ করবে তারা ফিল্ডিং করবে না ব্যাটিং। কেননা সম্প্রতি স্বাগতিক দেশগুলো দেশের মাঠ ও পিচকে পুরোপুরি নিজেদের মতো করে সাজিয়ে রাখে। ফলে সফরকারীদের অবস্থা হয় বেহাল। আর সে জন্যই আগামী বছর থেকে শুরু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে টস পদ্ধতি তুলে দেয়ার সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। এমনকি আগামী অ্যাশেজেও পদ্ধতিটি প্রয়োগ করার কথা ভাবা হচ্ছে।

আসছে সভায় যা থাকছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ হলো, ‘টেস্টে স্বাগতিক দেশ উইকেট যেভাবে বানায়, তা উদ্বেগজনক। কমিটির একাধিক সদস্য বিশ্বাস করেন, প্রতিটি টেস্টেই টসের সিদ্ধান্ত সহজাতভাবেই সফরকারী দলকে উপহার দেওয়া উচিত; যদিও কমিটিতে এর দ্বিমত পোষণকারীরাও রয়েছেন।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...