Current date Jul 9, 2026
বাংলাদেশ

ট্রলার দুর্ঘটনা : ৪ নিখোঁজের লাশ মিলল শীতলক্ষ্যায়

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলার দুর্ঘটনার পর নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শীতলক্ষ্যার টানবাজার লবণঘাট এলাকা থেকে মঙ্গলবার সকালে লাশগুলো উদ্ধার করা হয়। এর আগে রবিবার সন্ধ্যায় ট্রলার দুর্ঘটনাটি ঘটে।

উদ্ধারকৃত লাশগুলোর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বন্দর উপজেলার মদনগঞ্জ ইসলামপুরের রমিজ উদ্দিনের ছেলে ইমন (১৮), একই এলাকার কানাই মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৩৫), আনোয়ার হোসেন সালান (৩৫) ও জনি (২৩)।

জানা যায়, শীতলক্ষ্যা নদীর সেন্ট্রাল খেয়াঘাট এলাকা থেকে রবিবার সন্ধ্যায় ট্রলার ভরে যাওয়ার পর ছাদে উঠে প্রায় ৬০ থেকে ৭০জন যাত্রী মদনগঞ্জ ঘাটের উদ্দেশে রওনা দেয়। অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলারটি ছাড়ার সঙ্গে সঙ্গে কাত হয়ে যায়। এসময় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। ফলে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ চার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....