Current date Oct 25, 2026
বিশ্ব

ট্রাম্পকে নিয়ে এসব কী বলছেন প্লেবয় মডেল!

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : প্রাপ্তবয়স্কদের মার্কিন সাময়িকী ‘প্লেবয়’-এর সাবেক এক মডেল দাবি করেছেন, প্রথমবার যৌন সম্পর্কের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে অর্থ দিতে চেয়েছিলেন। তাঁর সঙ্গে ট্রাম্পের ১০ মাস ধরে সম্পর্ক ছিল বলেও দাবি করেন মডেল ক্যারেন ম্যাকডুগাল। এ জন্য তিনি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাছে ক্ষমাও চেয়েছেন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ম্যাকডুগাল সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানান। তিনি দাবি করেন, তাঁর সঙ্গে ট্রাম্পের প্রথমবার যৌন সম্পর্ক হয়েছিল ২০০৬ সালে বেভারলি হিলস হোটেলে। সেই ঘটনা সম্পর্কে ম্যাকডুগালের বক্তব্য, ‘সম্পর্কের পর তিনি আমাকে অর্থ দিতে চান। কিন্তু এটা কীভাবে নেওয়া হয়, সত্যিই আমি তা জানতাম না। আমি তাঁর (ট্রাম্প) দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, আমি অমন না। আপনি যেমন ভাবছেন তেমন মেয়ে আমি নই।’

ম্যাকডুগাল জানান, সেদিন বাড়ি ফেরার পথে তিনি কেঁদে ফেলেছিলেন। আর ট্রাম্পের সঙ্গে আবারও তাঁর সাক্ষাৎ হবে, তা তিনি ভাবেননি। তবে এরপর ট্রাম্পের আহ্বানে তিনি আবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সিএনএনের সাক্ষাৎকারে ম্যাকডুগাল বারবার ট্রাম্পকে ‘খুবই মুগ্ধকর’ ও ‘মিষ্টি স্বভাবের’ বলে আখ্যায়িত করেন।

ম্যাকডুগাল দাবি করেন, ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক ২০০৭ সালের এপ্রিল মাস পর্যন্ত টিকেছিল। তিনি সম্পর্ক ভেঙে দিয়েছিলেন, কারণ মনে মনে তিনি নিজেকে দোষী বলে মনে করেছিলেন।

ম্যাকডুগাল দাবি করেন, ট্রাম্পের সঙ্গে তিনি নিউইয়র্ক, নিউ জার্সি ও ক্যালির্ফোনিয়ার বিভিন্ন জায়গায় যান। আর ট্রাম্পের সঙ্গে তাঁর বেশ কয়েকবার যৌন সংসর্গ ঘটে।

ট্রাম্প তাঁর বর্তমান স্ত্রী মেলানিয়াকে বিয়ে করেন ২০০৫ সালে। তাঁদের ছেলে ব্যারনের জন্ম হয় ২০০৬ সালে।

ম্যাকডুগালের সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা প্রেসিডেন্ট ট্রাম্প অস্বীকার করেছেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গতকালের সাক্ষাৎকার নিয়ে অবশ্য কোনো মন্তব্য তিনি করেননি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...

Lead Newsবাংলাদেশ

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর বাড়াতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর সঙ্গে আরও ১০টি এয়ারবাস কেনার চুক্তি অক্টোবরে হতে...