Current date Sep 7, 2026
বিশ্ব

ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিলের হুমকি উত্তর কোরিয়ার

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং উনের আগামী ১২ জুনের বৈঠক বাতিলের হুমকি দিয়েছে পিয়ংইয়ং। পারমাণবিক অস্ত্র পরিত্যাগে যুক্তরাষ্ট্র ক্রমাগত চাপ দিতে থাকলে ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে দেশটি।

এর আগে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে প্রস্তুত— জানানোর পর ওই বৈঠকে বসার বিষয়ে সম্মত হন ট্রাম্প।

বুধবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ‘ম্যাক্স থান্ডার’ নামে যৌথ সামরিক মহড়া করে। এতে ক্ষিপ্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় উত্তর কোরিয়া। এ ধরনের বার্ষিক যৌথ সামরিক মহড়া নিয়ে অনেক দিন ধরে বিরোধিতা করে আসছে পিয়ংইয়ং।

দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কে গউন বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের কোণঠাসা করতে পারমাণবিক অস্ত্র প্রত্যাহারের একতরফা দাবি জানালে তাদের সঙ্গে কথা বলার কোনো আগ্রহ আমাদের নেই। এটা হলে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠকের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে সিএনএন-এর এক খবরে বলা হয়, কিম কে গউন বলেছেন, পারমাণবিক কর্মসূচি বাদ দেওয়ার যুক্তরাষ্ট্র তাদের আর্থিক পুরস্কার ও সুবিধা দেবে বলে জানিয়েছে। কিন্তু তাদের অর্থনীতি যুক্তরাষ্ট্রের দয়ায় চলবে— এমন করে গড়ে তোলেননি তারা। ভবিষ্যতে এমন কোনো চুক্তিতে সই করবে না তার দেশ।

আর প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, ট্রাম্প প্রশাসন সত্যিই পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইলে তাদের যথাযথ প্রতিক্রিয়া দেখানো হবে। কিন্তু উত্তর কোরিয়াকে কোণঠাসা করতে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার জন্য জোর করা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার আগ্রহ নেই আমাদের।
কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছিল। সম্প্রতি কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে করমর্দনের পর সম্পর্কের এ অগ্রগতি হচ্ছিল বলে মনে করা হয়। তবে বুধবার আবারও দুই দেশের মধ্যে সম্পর্ক অবনতির দিকে মোড় নেয়। সূত্র: বিবিসি ও সিএনএন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...