Current date Sep 16, 2026
বিশ্ব

ট্রাম্প ও মেলানিয়া করোনায় আক্রান্ত

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শুক্রবার (২ অক্টোবর) এক টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের উপদেষ্টাদের একজন হোপ হিকসের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে মেলানিয়া ট্রাম্প ও তিনি কোয়ারেন্টাইনে আছেন।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার এক টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহাইওতে গিয়েছিলেন হোপ হিকস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনটি বিতর্ক অনুষ্ঠিত হবে। এদিন (মঙ্গলবার) ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী প্রার্থী জো বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকসকে এদিন মাস্ক পরা ছাড়ায় ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান থেকে নামতে দেখা গেছে। সেসময় তোলা একটি ছবিতে বিষয়টি চোখে পড়ে। এছাড়া গত বুধবার মিনেসোটায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সমাবেশেও অংশ নেন হোপ হিকস।

টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‌‘আজ রাতে মেলেনিয়া ট্রাম্প ও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা দ্রুত কোয়ারেন্টাইন ও সুস্থতার প্রক্রিয়া শুরু করবো।’

 

এর আগের একটি টুইট বার্তায় ট্রাম্প বলেছিলেন, ‌‘কোনো বিশ্রাম ছাড়াই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন হোপ হিকস। নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এসেছে। মেলানিয়া ট্রাম্প ও আমি করোনা পরীক্ষার রিপোর্টের আশায় আছি।’

Tonight, @FLOTUS and I tested positive for COVID-19. We will begin our quarantine and recovery process immediately. We will get through this TOGETHER!

— Donald J. Trump (@realDonaldTrump) October 2, 2020

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...