Current date Sep 17, 2026
বিশ্ব

ট্রাম্প-পুতিনের বৈঠক শুরু

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় একটি দেশে বৈঠকে বসলেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুই শীর্ষ নেতা। ফিনল্যান্ডের হেলসিনকিতে আজ সোমবার বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় দুপুরে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট প্যালেসে ওই বৈঠকের আয়োজন করা হয়।

সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, বৈঠকটি নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর শুরু হয়। ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন, তবে হেলসিনকি বিমানবন্দরে পৌঁছাতে দেরি হয় ভ্লাদিমির পুতিনের। বৈঠকে দুই নেতার সঙ্গে শুধু তাদের অনুবাদকরা থাকবেন। যা নিয়ে এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে।

গতকাল রোববারই বিশ্বকাপ ফুটবলের মাসব্যাপী আয়োজন শেষ করে রাশিয়া। বিজয়ীদের গলায় পদক দিয়েই ফিনল্যান্ড ছুটতে হলো পুতিনকে। তবে এজন্য সাধুবাদ পেলেন খোদ ট্রাম্পের কাছেই। বৈঠকের শুরুতেই বিশ্বকাপের ‘সফল আয়োজনে’র জন্য পুতিনকে ধন্যবাদ জানান ট্রাম্প।

বৈঠকের শুরুতেই ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেন, ‘সত্যিকার অর্থে দারুণ একটি বিশ্বকাপের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এটা সেরা আয়োজন ছিল।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, পুতিনের সঙ্গে সব ধরনের বিষয় নিয়েই কথা হবে। বাণিজ্য থেকে পরমাণু সবকিছুই থাকবে।

দুই দেশের সম্পর্ক উন্নয়নের ব্যাপারেও ট্রাম্প আশাবাদ প্রকাশ করেন। পরমাণু বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় সারাবিশ্ব এ বিষয়ে আমাদের এক সঙ্গে দেখতে চায়। আমরা দুই পরমাণু শক্তিধর দেশ। আমাদের কাছে পরমাণু শক্তির ৯০ শতাংশ আছে। এটা ভালো বিষয় না, এটা খারাপ।’

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি নিয়ে দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। ওই বিষয়টি পুতিনের সঙ্গে বৈঠকে তুলবেন কি না এ ব্যাপারে কিছু বলেননি ট্রাম্প। ২০১৬ সালের ওই নির্বাচনে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।

এদিকে বৈঠকের আগে একসঙ্গে ছবি তোলেন দুই দেশের সরকার প্রধান। তখন প্রেসিডেন্ট পুতিন রুশ ভাষায় ট্রাম্পের উদ্দেশে কিছু বলেন। তিনি বলেন, ‘মাননীয় প্রেসিডেন্ট, ফিনল্যান্ডে আপনার সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। আমাদের মধ্যে এর আগে ফোনে কথাবার্তা হয়েছে। এখন তা বৈঠকের রূপ নিয়েছে- কারণ বিশ্বে অনেক কিছু ঘটছে, যা নিয়ে আমাদের কথা বলা দরকার।’

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...