Current date Sep 7, 2026
আইন-আদালত

ট্রেনের ছাদে ওঠা ও টিকিট কালোবাজারি বন্ধে মনিটরিং সেল গঠন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধ এবং টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রোববার (৭ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়েছে।

প্রতিবেদনে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, টিকিটবিহীন যাত্রী যেন স্টেশনে ঢুকতে না পারে সে বিষয়ে ৫০টি স্টেশনে বিশেষ চেকিং করা হচ্ছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদালতে এ প্রতিবেদন দাখিল করেন।

এর আগে গত ২১ জুলাই ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। সেদিন আদালত বলেন, এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আদালত আরও বলেন, ট্রেনের ছাদে যাত্রী নেওয়া আজ থেকে বন্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ও টিকিটের কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপের বিষয়েও আদালতকে জানাতে বলা হয়।

এর আগে রেলওয়ের অব্যবস্থাপনা-যাত্রী হয়রানির প্রতিবাদে কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেওয়া শিক্ষার্থী মহিউদ্দিন রনির অবস্থান ও অভিযোগ তদন্তে কমিটি গঠন করার জন্য প্রক্রিয়া হিসেবে রেলওয়ে কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক (পূর্ব) ও মহাব্যবস্থাপককে (পশ্চিম) স্মারকলিপি পাঠানো হয়েছে বলে উপ-পরিচালক (টিসি) মো. আনসার আলী সই করা একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়।

রেলের অব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন রনির বিষয়ে প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এমন তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

কমিটি গঠনের চিঠিতে বলা হয়, ‘মহিউদ্দিন রনি’ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত স্মারকলিপি এতদসঙ্গে প্রেরণ করা হলো। স্মারকলিপিতে বর্ণিত দাবিসমূহ বাস্তবায়নে কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গঠিত কমিটির সুপারিশসহ একটি প্রতিবেদন ৭ (সাত) দিনের মধ্যে অত্র দপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...