Current date Jul 5, 2026
Lead Newsবাংলাদেশ

ট্রেনের টিকিট কাটতে কমলাপুরের যুদ্ধ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: ঈদের সময় যত কাছাকাছি আসছে, নাড়ির টানে বাড়ি ফেরার আকাঙ্ক্ষা তত বাড়ছে। এর সঙ্গে বাড়ছে টিকিটকে হাতের মুঠোয় নিয়ে আসার চেষ্টা। আজ শনিবার সকালে রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনে গিয়ে ট্রেনের টিকিটের জন্য যুদ্ধ করতে দেখা গেছে মানুষকে।

আজ দেওয়া হচ্ছে ১১ জুনের টিকিট। ২৬টি কাউন্টারে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি আরও দূর পর্যন্ত চলে গেছে। ১১ জুনের টিকিট পেতে মধ্যরাত থেকে কাউন্টারগুলোতে জড়ো হয়েছে মানুষ। ভিড় এতটাই বেশি যে, অনেকটা হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তারক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হওয়ার ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক ইয়াসিন ফারুক প্রথম আলোকে বলেন, ‘ভাই ঝামেলায় আছি। আজ অনেক বেশি ভিড়। এত লোক।’

১১ জুনের টিকিটের জন্য এত বেশি ভিড়ের কারণ জানাতে গিয়ে অনেকে বলেন, এবার ঈদে ছুটি বেশ কম। শনিবার ও রোববার ঈদের ছুটির মধ্যে চলে গেছে। ৩০ রোজা হলে রোববার ঈদ। তাহলে একদিন ছুটি হয়তো বাড়তে পারে। তবে সেই ঝুঁকি নিতে চান না টিকিটপ্রত্যাশীরা। এ জন্য ২৭ রমজান শবে কদরের ছুটিকে কাজে লাগাতে চান ঘরমুখী মানুষেরা।

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত। কাল রোববার ৩ জুন ১২ জুনের টিকিটের জন্য ভিড় আরও বেশি হবে বলে ধারণা রেলওয়ে কর্তৃপক্ষের। এ ছাড়া ৪ জুন ১৩ জুনের, ৫ জুন ১৪ জুনের ও ৬ জুন ১৫ জুনের টিকিট দেওয়া হবে। ফিরতি টিকিট ১০ জুন থেকে ছাড়া হবে।

রেল কর্তৃপক্ষ জানায়, একজন যাত্রীকে একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট দেওয়া হবে। এই টিকিট ফেরত নেওয়া হবে না।

ঢাকার কমলাপুর রেলস্টেশনে ২৬টি কাউন্টার থেকে টিকিট বিক্রি চলছে। এর মধ্যে দুটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত। কাউন্টারে ভ্যাপসা গরম থাকায় নারীদের দুর্ভোগ বেড়েছে।

মোট টিকিটের ৭৫ শতাংশ কাউন্টারে, আর বাকি ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

১১ জুন থেকে আন্তনগর ট্রেনগুলো সাপ্তাহিক ছুটিতেও চলাচল করবে।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...