Current date Jul 23, 2026
বাংলাদেশ

ডাস্টবিনের খাবার খেয়ে তাদের জীবন বাঁচে

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ঘরে খাবার নেই, টাকাও নেই৷ তাহলে উপায়? উপায় একটা বের করেছে রুজাইক পরিবার৷ আগে বোতল আর ক্যান কুড়াতো ডাস্টবিন থেকে৷ এখন তারা খাবারও কুড়ায়৷ আর ডাস্টবিন থেকে কুড়ানো সেই খাবারেই কোনোরকমে ক্ষুধা মেটায় রুজাইক পরিবার৷

ইয়েমেনের রুজাইক পরিবার প্রাণভয়ে নিজেদের ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে লোহিত সাগরের তীরের হোদেইয়া বন্দরের কাছের একটি জায়গায়৷ আপাতত প্রাণ বাঁচাতে পারলেরও প্রায়ই সবার ভাগ্যে খাবার জোটে না৷

১১ বছর বয়সী আইয়ুব মোহাম্মেদ রুজাইক বললো, ‘‘অন্যরা যা ফেলে দেয়, সেই খাবার কুড়িয়েই আমরা খাই, পান করি৷ আমরা মাছ, মাংস, আলু, পেঁয়াজ, ময়দা ইত্যাদি কুড়িয়ে নিয়ে রান্না করে খাই৷’’

রুজাইক পরিবারের প্রধান মোহাম্মেদ রুজায়েক বললেন, ‘‘এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে আমরা চাই তারা যুদ্ধটা বন্ধ করুক৷ সর্বশক্তিমান আল্লাহর কাছে একটাই প্রার্থনা – যুদ্ধ বন্ধ হোক৷’’

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে যুদ্ধ চলছে ইয়েমেনে৷ তবে হুতি বিদ্রোহীদের উৎখাত করে প্রেসিডেন্ট হাদিকে ক্ষমতায় ফেরাতে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী হামলা শুরু করার পর থেকে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে৷ ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন৷ যারা বেঁচে আছেন তাদের অনেকেরই রুজি-রোজগার বন্ধ৷ তাই ভয়াবহ খাদ্য সংকটের মধ্যে জীবন বাঁচাতে তারা ডাস্টবিনের খাবার খাচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...