Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার অবনতি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

গণস্বাস্থ্য কে‌ন্দ্রের চি‌কিৎসক ও স্বাস্থ্যকর্মী‌দের প্র‌তি বি‌শেষ ক‌রে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীব এবং তা‌দের দলের প্র‌তি ভা‌লোবাসা ও শ্রদ্ধাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

করোনার নমুনা পরীক্ষা করেন তিনি। সেই পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিসিআর ল্যাবরেটরিতেও নমুনা পরীক্ষা করান ডা. জাফরুল্লাহ চৌধুরী। এখানেও তার করোনা পজিটিভ আসে।

এরপর প্লাজমা থেরাপি নেন তিনি। এতে উপকার পাওয়ায় গত ২৮ মে রাতে দ্বিতীয়বারের মতো প্লাজমা নেন। এছাড়া গত ৩০ মে রাতে তৃতীয়বারের মতো ডায়ালাইসিস করান তিনি। সেই সঙ্গে ব্রেথিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপিও নেন ডা. জাফরুল্লাহ।

গত রোববার (৩১ মে) ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছিলেন, তার স্ত্রী ও ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন। এ দিন তিনি আরও জানান, তার শ্বাসকষ্ট হচ্ছে। তিনি অক্সিজেন নিচ্ছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...