Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন কালের কন্ঠের জিয়াদুল ইসলাম

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

নগদ-ডিআরইউ (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক কালের কন্ঠকে স্টাফ রিপোর্টার জিয়াদুল ইসলাম। ‘প্রনোদনা নয়-ছয়’ শীর্ষক ৫ পর্বের অনুসন্ধানী সিরিজ প্রতিবেদনের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়। প্রিন্ট মিডিয়ায় অর্থনীতি ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন তিনি। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই পুরস্কার দেওয়া হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে ২০১৯ সালেও অর্থনীতি ক্যাটাগরিতে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছিলেন জিয়াদুল ইসলাম। ‘সিএসআরের টাকায় পুলিশকে ফ্ল্যাট’ শীর্ষক প্রতিবেদনের জন্য ওইবছর পুরস্কার পান তিনি। ডিআরইউ সদস্যদের পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছর বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ রিপোর্টিংয়ের জন্য অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এবার প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে ক্রীড়া বিষয়ে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়ের। প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি; শিক্ষা; অপরাধ ও আইনশৃঙ্খলা; তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি; রাজনীতি, প্রশাসন, বিচার, সংসদ ও নির্বাচন কমিশন; ক্রীড়া; স্বাস্থ্য; সেবা খাত; কৃষি ও পরিবেশ; অর্থনীতি; আর্থিক খাত (ব্যাংক, বিমা ও পুঁজিবাজার); নারী, শিশু ও মানবাধিকার এবং বৈদেশিক সম্পর্ক (কূটনীতি ও জনশক্তি) বিষয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২২ জন সাংবাদিককে এই পুরস্কার দেওয়া হয়। এছাড়া টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে অর্থনীতি; আর্থিক খাত (ব্যাংক, বিমা ও পুঁজিবাজার); অপরাধ ও আইনশৃঙ্খলা; তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি; নারী, শিশু ও মানবাধিকার; ক্রীড়া; স্বাস্থ্য; সেবা খাত এবং সুশাসন ও দুর্নীতি (অনুসন্ধানী) বিষয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অনলাইন পোর্টালসহ নিত্যনতুন মাধ্যম সম্পর্কে আমাদের জানতে হচ্ছে। গণমাধ্যম থেকে তথ্য পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিতে পারি। রাস্তার যানজট, আবহাওয়ার আগাম বার্তা থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে পথ চলতে পারি। চলার পথে সিদ্ধান্ত গ্রহণে সাংবাদিকতা তাই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে দায়িত্বশীল ও নৈতিকতা পূর্ণ সাংবাদিকতা এখন জরুরি। কারণ ফেসবুকে পোস্ট দিয়ে নাশকতা ঘটানো হচ্ছে‌। তা প্রতিরোধ করার বিষয়টি আমাদের ভাবতে হবে। এজন্য প্রয়োজন উপযুক্ত সাংবাদিকতা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...