Current date Sep 7, 2026
বিনোদন

ডিজাইন করা হচ্ছে দীপিকার বিয়ের গহনা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বছর শেষে বিয়ে করছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এমনটাই শোনা যাচ্ছে। এ গুঞ্জন জোরদার হচ্ছে দুই পরিবারের বার বার গোপন সাক্ষাতে। কখনও দীপিকার সঙ্গে রণবীরের মা-বোনের শপিং। আবার কখনো দীপিকার পরিবারের সঙ্গে রণবীরের নৈশভোজ। যদিও দীপিকা-রণবীর এখনো নিজে থেকে কাউকে কিছু বলেননি।

এবার খবর বেরিয়েছে ‘হবু বরের’ সঙ্গে দেখা করে মুম্বাই থেকে সোজা বেঙ্গালুরু উড়ে গিয়েছেন দীপিকা। বিয়ের জন্য বিশেষ নকশায় গহনা বানাতে জন্য বেঙ্গালুরু গিয়েছেন তিনি। কিছুদিন আগেই মা ও বোনের সঙ্গে বেঙ্গালুরুর এক গহনার দোকানে দেখা গিয়েছিল দীপিকাকে। বেঙ্গালুরুতেই দীপিকারর পরিবার থাকে। সেখানে তার যাওয়ার কারণ নাকি মা-বাবা কে সঙ্গে নিয়ে গহনার ডিজাইন ঠিক করা।

গত তিন বছর ধরে দীপিকা একটি নামী জুয়েলারি ব্র্যান্ডের দূতিয়ালি করছেন। সে সংস্থাই দীপিকার জন্য বিশেষ গহনা বানাবে। দুই পরিবার পক্ষ থেকে তারিখ ঠিক না করা হলেও সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই যেকোনও একদিন বসবে বিয়ের আসর। তাই এত তাড়াহুড়ো।

রণবীর-দীপিকা বরাবরই চুপচাপ থেকেছেন নিজেদের সম্পর্ক নিয়ে। সুতরাং তারা যে গোপনেই বিয়ের সিদ্ধান্ত নেবেন, তা অনেকেই বলছেন। বছর শেষে রণবীর বা দীপিকা কেউই কোনও কাজ রাখেননি। খবর বেরিয়েছে, সুইজারল্যান্ডের জেনেভাতে চার হাত এক হবে। উপস্থিত থাকবে নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধব।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...