Current date Sep 8, 2026
অর্থনীতি

ডিজিটাল নিরাপত্তা সিস্টেম চালু করল রূপালী ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় মনিটরিং কক্ষচালু করা হয়েছে। দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের ৪র্থ তলায়ব্যাংকের নিরাপত্তা বিভাগের অধীনেডিজিটাল ওয়াচ ও ওয়ার্ড ইনিসিয়েটিভএর কার্যক্রম পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার(০৪ আগস্ট )ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ আনুষ্ঠানিকভাবে ডিজিটাল নিরাপত্তা সিস্টেমের উদ্বোধন করেন।
এতে করেডিজিটাল ক্যামেরার মাধ্যমে প্রধান কার্যালয়ের সকল বিভাগের কার্যক্রম কেন্দ্রীয় মনিটরিং রুম থেকে পর্যবেক্ষণ করা হবে। পর্যায়ক্রমে সকল শাখাকেও এ সিস্টেমের আওতায় আনা হবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহক, কর্মকর্তা-কর্মচারীসহব্যাংকের সার্বিক নিরাপত্তা আগের থেকে অনেক বেশি সুনিশ্চিত করা সম্ভব হবে। এর মাধ্যমে ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা কার্যক্রম আরও একধাপ এগিয়ে গেল।
অনুষ্টানেউপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও মো. খান ইকবাল হোসেন। এছাড়াও মহাব্যবস্থাপক মো. গোলাম মরতুজা, মো. হারুনুর রশীদ, ইকবাল হোসেন খাঁ ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অবঃ)সরকার তারেক আহমেদসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...