Current date Sep 7, 2026
খেলা

ডি ভিলিয়ার্স ঝড়ে জয় পেলো কোহলিরা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ১৭৫ রান তাড়া করতে নেমে কেউ যদি ৩৫-৪০ বলের মধ্যে ৯০ রানের ইনিংস খেলে ফেলে, তাহলে সেই ম্যাচটির আর কিছু থাকার কথা নয়। থাকলোও না। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এবি ডি ভিলিয়ার্সের ঝড়ে ২ ওভার হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে গেলো বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

রিশাভ পান্ত (৪৮ বলে ৮৫) এবং স্রেয়াশ আয়ারের (৩১ বলে ৫২) অসাধারণ দুটি ইনিংসের ওপর ভর করে ব্যাঙ্গালুরুর সামনে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রানের বড় ইনিংসের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় দিল্লি ডেয়ারডেভিলস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতই মনন ভোরার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে ব্যাঙ্গালুরু।

এরপর কুইন্টন ডি কক আর বিরাট কোহলি মিলে আরও ২০ রান যোগ করে বিচ্ছিন্ন হয়ে যান। ১৬ বলে ১৮ রান করে আউট হন ডি কক। এরপর ডি ভিলিয়ার্সকে নিয়ে জুটি গড়েন কোহলি। মূলতঃ এ সময় ঝড়টা তুলে দেন ডি ভিলিয়ার্স। দু’জন মিলে ৬৩ রানের জুটি গড়েন। ২৬ বলে ৩০ রান করে আউট হয়ে যান বিরাট কোহলি। ২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি।

কোহলি আউট হওয়ার পর কোরি এন্ডারসন এবং মানদ্বীপ সিংকে নিয়ে মাঝারি মানের দুটি জুটি গড়েন ডি ভিলিয়ার্স। মূল কাজটি করেন মূলত ডি ভিলিয়ার্স নিজেই। ৩৯ বলে ৯০ রানে অপরাজিত থেকে যান ডি ভিলিয়ার্স। ১০টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি। আফসোস, রান আরো থাকলে হয়তো সেঞ্চুরিটাও করে ফেলতে পারতেন তিনি। ১৭ রানে অপরাজিত থাকেন মানদ্বীপ সিং।

১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, গ্লেন ম্যাক্সওয়েল এবং রিশাভ পান্ত।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...